দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা কিবরিয়া সুহেল। রোববার বেলা ১১ টায় ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস তিনি আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেন। এ সময় দলীয় নেতা-কর্মী – বন্ধু শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মোটর সাইকেল শোভাযাত্রা করে তিনি মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে নিজ বাড়িতে যান।
জানা যায়, কিবরিয়া সুহেল গঙ্গানগর মোঃ শাজাহান মাস্টােরের ছেলে। তিনি আখাউড়া প্রবাসী বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও মোগড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে গোলাম কিবরিয়া (সোহেল) বলেন, `আমি দীর্ঘদিন পর দেশের মাটিতে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দেশে আসতে পারিনি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সুমন খান, তাজুল ইসলাম, যুবদল নেতা মোবাশ্বের আহমেদ, লুৎফুর রহমান, জাহাঙ্গীর আলম, সফিকুল ইসলাম, শামীম খাদেম, ছাত্রদল নেতা মায়েদুল ইসলাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


