ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সালথায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস-২০২৬

সাইফুল ইসলাম মারুফ
জুলাই ১৬, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহিদ দিবস-২০২৬।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদ,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ এবং উপজেলা এনসিপির সদস্যসচিব সজিব মিয়া।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য মাইলফলক। তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় জুলাই আন্দোলনের যোদ্ধা, আহত অংশগ্রহণকারী এবং গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারী দেশপ্রেমিক নাগরিকদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।